দক্ষিণাঞ্চলে এবারের জোয়ারের পানিতে ফসলের খেত,মাছের ঘের ও যোগাযোগ ব্যবস্থার ক্ষতি হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

দক্ষিণাঞ্চলে এবারের জোয়ারের পানিতে ফসলের খেত,মাছের ঘের ও যোগাযোগ ব্যবস্থার ক্ষতি হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিপৎসীমার উপর দিয়ে কীর্তনখোলাসহ বরিশাল বিভাগের অধিকাংশ নদীর জোয়ারের পানি প্রবাহিত হয়েছে। তবে সোমবার (২৪ আগস্ট) সকালের জোয়ার থেকে ভোলার দৌলতখানে মেঘনা নদীর পানি ছাড়া সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।বিষয়টি ইতিবাচক জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বরিশালের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাসুম বলেন,পানি দীর্ঘ স্থায়ী না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে।যদিও বিপৎসীমার উপর দিয়ে গত কয়েকদিন যেভাবে পানি প্রবাহিত হয়েছে তাতেই ইতোমধ্যে ফসলের খেত, মাছের ঘের ও যোগাযোগ ব্যবস্থার ক্ষতি হয়েছে।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সর্বশেষ রোববার (২৩ আগস্ট) বরিশাল বিভাগের প্রধান প্রধান নদীর মধ্যে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছিল।কিন্তু সোমবার (২৪ আগস্ট) তেমন কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

তবে বিভাগের জেলাসমূহে বিগত ২০ আগস্ট থেকে পাঁচ দিনে পর্যায়ক্রমে যে পরিমাণে পানি উঠেছে তা সুপার সাইক্লোন আম্পানের জলোচ্ছাসের চেয়ে বেশি ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাব ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া।আরিফুজ্জামান ভূঁইয়ার মতে, ওই সময়টাতে বিভাগের বরিশাল, বরগুনা, ঝালকাঠি ও ভোলা জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করেছিল। তবে ২২ আগস্ট রাত থেকে নদীর পানি ক্রমান্বয়ে কমতে শুরু করে বিধায় ঝুঁকিও কমতে থাকে।এদিকে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে,কৃষি,মৎস্য,যোগাযোগ ব্যবস্থার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে কৃষি সম্প্রসারণ, মৎস্য অধিদফতর, সড়ক ও যোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে কাজ করছেন।

Top