মানব কল্যাণের যত কিছু আছে দিতে প্রস্তুত,কোন অনিয়ম অপেশাদারিত্ব বরদাস্ত করা হবে না - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

মানব কল্যাণের যত কিছু আছে দিতে প্রস্তুত,কোন অনিয়ম অপেশাদারিত্ব বরদাস্ত করা হবে না


আবুবকর সিদ্দীক:বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন,মানব কল্যাণের যত কিছু আছে দিতে প্রস্তুত, কোন অনিয়ম অপেশাদারিত্ব বরদাস্ত করা হবে না। এই করোনার সময়ে কর্তব্য পালন করার পাশাপাশি মানবিক গুণাবলী নিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে আমাদের সত্যিকারের হিউম্যান ফেসগুলো আরও বেশি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি, তবে এখনও যদি কোথাও কোন দুষ্ট আত্মা ঘোরাফেরা করে, তাদের জন্য কঠোর হুঁশিয়ারি।সোমবার (২৪ আগষ্ট) পুলিশ লাইন্স বরিশালে মাসিক কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন ।পুলিশ কমিশনার বলেন, সীমার মধ্যে থেকে আইন প্রয়োগ করে অপরাধ দমন করতে হবে। অপেশাদার সুলভ আচরণ করা চলবে না। যেই জনগণের টাকায় আমরা বেতন রেশন সহ সকল সুযোগ-সুবিধা ভোগ করছি সেই জনগণের প্রতি মানবিক ও প্রকৃত সেবা মূলক আচরণ করা হচ্ছে কি-না তা সেবা প্রত্যাশীদের ফোন করে নিয়মিত যাচাই করা হচ্ছে। কেউ যদি অপেশাদার, শৃঙ্খলা পরিপন্থি বদনাম ডেকে আনার চেষ্টা করে, তাকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। ছোট ছোট ছাড় দিতে দিতে অনেক বড় খেসারত দিতে হয়, কোনো ছাড় নয় এটাই ফাস্ট এটাই লাস্ট। তাই জনমুখী সেবা হচ্ছে কিনা জনগণ সেবা পাচ্ছে কিনা দায়িত্বরত কোন অফিসার অন্য উদ্দেশ্য নিয়ে সেবা প্রত্যাশীদের সাথে ইচ্ছাকৃতভাবে খারাপ আচরণ করছে কিনা তা নিয়মিত খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, জনগণের সাথে খারাপ আচরণের মত গর্হিত কাজের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। থানা আমাদের মূল সেবা কেন্দ্র কেউ যেন সেবা প্রত্যাশীর বিড়ম্বনা বা চোখের পানির কারণ না হয়। আমরা স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনেই আগের মতই বিট পুলিশিং, ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের সাহায্য-সহযোগিতা নিয়ে আভিযানিক কার্যক্রম আরো শক্তিশালী করে একটি নিরাপদ বরিশাল গড়ে তুলব। একই সাথে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে উপহার দিতে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি হাতে নিয়েছেন, তা বাস্তবায়নে সবাই সত্যিকার অর্থে আন্তরিক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) রুনা লায়লার উপস্থাপনায় কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুর রহমান পিপিএম-বারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Top