বরিশাল জেলায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে
রফিকুল ইসলাম:বরিশাল জেলায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৯৯৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ৪৯ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। ফলে জেলায় মোট ২৩৫৬ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। এরআগে জেলায় ৫৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।সোমবার (২৪ আগস্ট ) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এই তথ্য নিশ্চিত করা হয়।
আক্রান্তদের মধ্যে- বাকেরগঞ্জ উপজেলার ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৩ জন, বানারীপাড়া উপজেলার ২ জন, আগৈলঝাড়া উপজেলার ১ জন,গৌরনদী উপজেলার ১ জন,বরিশাল নগরীর বাংলাবাজার ও বিএম কলেজ রোড প্রত্যেক এলাকার ৩ জন করে ৬ জন, ফিশারী রোড এলাকার ২ জন, কালীবাড়ি রোড,জর্ডন রোড,কাউনিয়া, আগরপুর রোড,২৭ নং ওয়ার্ড, ফজলুল হক এভিনিউ প্রত্যেক এলাকার ১ জন করে ৬ জন, ব্যাংকে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক।বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই আক্রান্ত ২৩ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।