বরিশালে চোলাই মদ তৈরি করে বিক্রি করার অপরাধে এক নারী মাদক কারবারিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে চোলাই মদ তৈরি করে বিক্রি করার অপরাধে এক নারী মাদক কারবারিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত


আলোকিত বার্তা:বরিশালে চোলাই মদ তৈরি করে বিক্রি করার অপরাধে এক নারী মাদক কারবারিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার(২৩ আগস্ট)বরিশালের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মাহবুব আলম এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত নারী হলেন আশা গোমেজ। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রাম এলাকার লিমন গোমেজের স্ত্রী।আদালত ও মামলা সূত্রে জানা গেছে,দণ্ডপ্রাপ্ত ওই নারীর বিরুদ্ধে ২০১১ সালের ১৯ আগস্ট বরিশালের বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

মামলার অভিযোগে তিনি বলেন,মদ তৈরি করে বিক্রি করার খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।এ ঘটনায় দায়েরকৃত মামলার অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুর রব তদন্তে সত্যতা পেয়ে একই সালের ৯ সেপ্টেম্বর আসামি আশার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।আদালত সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

Top