জাহাজের ইঞ্জিনে আটকে যাওয়া জাল কাটতে নেমে লাশ হলেন বানারীপাড়ার মামুন
এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালের বানারীপাড়া উপজেলার সন্তান পেশায় ডুবুরি মো.মামুন(৪০)পানিতে ডুবে মারা গেছেন। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জাহাজের ইঞ্জিনে আটকে যাওয়া জাল কাটতে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন।সোমবার(২৪ আগস্ট)সকালে জাহাজের নিচ থেকে ওই নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়।মৃত ডুবুরি মামুন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশালকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল খায়ের সাংবাদিকদের জানান,রোববার হাতিয়ার নলচিরা ঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীতে এমভি মিথিলা সালমান-৩ জাহাজের ইঞ্জিনের পাখায় জাল আটকে যায়।
পরে ঢাকা থেকে দুইজন ডুবুরি আনা হয় তা কাটার জন্য।এর মধ্যে ডুবুরি মামুন আটকে যাওয়া জাল কাটতে নদীতে নেমে নিখোঁজ হন।পরে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।