আত্মহননের চেষ্টা কলেজছাত্রীর সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে
আলোকিত বার্তা:বরিশালের কীর্তনখোলা নদীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রী।সোমবার (২৪ আগস্ট)বিকেল পৌনে ৪টার দিকে নদীতে ঝাঁপ দেন ওই তরুণী।বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপ পরিদর্শক(এসআই)নিজাম।তিনি জানান,তরুণীর কাছ থেকে পাওয়া আইডি কার্ডে দেখা গেছে তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার কৌড়িখাড়া এলাকার ফজিলা রহমান মহিলা কলেজের দ্বাদ্বশ শ্রেণির ছাত্রী। তার বাড়ি স্বরূপকাঠি উপজেলায়।
ধারণা করা হচ্ছে প্রেমের সর্ম্পকের ঝামেলায় প্রেমিকের ওপর অভিমান করে ব্রিজের ওপর থেকে ঝাঁপ দেন ওই তরুণী। ঘটনাটি দেখতে পেরে স্থানীয় আজিজ খলিফা অন্যান্যদের নিয়ে তাকে উদ্ধার করেন।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ওই তরুণীকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।খবর পেয়ে তার স্বজনরা এসেছেন এবং যার সঙ্গে অভিমান করে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন এসআই নিজাম।