হিজলায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরন করেন ভাইসচেয়ারম্যান আলতাফ হোসেন
কাজী মহসিন হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলায় প্রবল জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনায় ভাইসচেয়ারম্যান আলতাফ হোসেন বলেন,হিজলা মেহেন্দিগঞ্জ বরিশাল(৪)আসনের মাননীয় সংসদ সদস্য পংকজ নাথ এমপির এর নির্দেশে ভারি বর্ষণ ও জোয়ারের পানী বৃদ্ধিতে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও এলাকাবাসীর খোঁজখবর নেওয়ার জন্য বলেন,তিনি আরো বলেন মাননীয় সংসদ পংকজ নাথ এমপি হিজলা মেহেন্দিগঞ্জ বাসির ভাগ্য উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন,নদী বিচ্ছিন্ন চরাঞ্চল চর জানপুর খালিশপুরে পংকজ নাথ এমপি প্রচেষ্টায় বিদ্যুতের আলোতে আলোকিত হতে যাচ্ছে।
চরাঞ্চল হিজলা উপজেলার নাচকাঠি, চর জানপুর,ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচর সহ বিভিন্ন এলাকায় ৩ শত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করেন হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন। এসময় উপস্তিত ছিলেন হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলাইমান শান্ত, যুবলীগ নেতা তানজিল সিকদার,যুবলীগ নেতা রাকিব সিকদার,পুর্ব গুয়াবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক,মোস্তফা কামাল সাদ্দাম,কাজী হানিফ সহ অনান্য নেতৃবৃন্দ।