বরিশালে তিন ফার্মেসিকে জরিমানা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে তিন ফার্মেসিকে জরিমানা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে বরিশাল নগরীর তিন ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।একই সঙ্গে একটি মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মালিককে জরিমানা করা হয়েছে।সোমবার(২৪ আগস্ট)বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে নগরীর কাশিপুর এলাকায় এ অভিযান চালানো হয়।সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, নগরীর ফিশারি রোড ও কাশিপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জামাল মেডিকল হল,জাইয়ান মেডিকেল হল ও নাঈম মেডিকেল হলকে জরিমানা করা হয়।একই সঙ্গে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় খলিল স্টোর নামের একটি মুদি দোকানকে জরিমানা করা হয়।ওই চার ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Top