বরিশালের খালগুলো দখল ও দূষণমুক্ত করার দাবীতে মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালের খালগুলো দখল ও দূষণমুক্ত করার দাবীতে মানববন্ধন


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল নগরীর অভ্যন্তরে বে-দখল হয়ে যাওয়া খালগুলো দখল ও দূষণমুক্ত করাসহ সাইকেল লেন করার দাবীতে মানববন্ধন ও সাইকেল র‌্যালি করেছে লাল সবুজ সোসাইটি সংগঠনের তরুর-তরুনী সদস্যরা।সোমবার(২৪ আগস্ট)সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এ কর্মসূচি পালিত হয়।লাল সবুজ সোসাইটি সংগঠনের সভাপতি অনিন্দ সুন্দর বসাকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোঃ ইয়াসিন, সুমাইয়া ইসরাত, নিশিকা রিয়া, নাঈম হোসেন খান প্রমুখ।

এসময় তরুন সদস্যরা বলেন,নগরীর উন্নয়ন বিষয়ক পরিকল্পনার কথা ও সিদ্ধান্তগুলো নগরবাসীকে পরিস্কারভাবে অবহিত করতে হবে।এছাড়া সামান্য বৃষ্টি হলে নগরীর বিভিন্ন সড়ক পানির তলে নিমজ্জিত হয়ে যায় তা থেকে নগরবাসীকে মুক্ত করতে হবে।দীর্ঘদিন যাবত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি পানি নিস্কাষনের জন্য শহরের ভিতর থাকা খালগুলো দখলকারীদের কাছ থেকে উদ্ধার করা ও সংস্কারের দাবী তুলে ধরেন তারা।একই সময় উক্ত মানববন্ধন থেকে নগরীতে একটি সাইকেল লেন করার দাবী জানান নগর কর্তৃপক্ষের নিকট। পরে নগরীর বিভিন্ন সড়কে সাইকেল র‌্যালি করেন লাল সবুজ সোসাইটির তরুন-তরুনী সদস্যরা।

Top