বরিশালে চোরাই গরু ও ছাগলসহ ২ চোর আটক, সিএনজি জব্দ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে চোরাই গরু ও ছাগলসহ ২ চোর আটক, সিএনজি জব্দ


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালে চুরি হওয়া ১ টি গরু ও ২ টি ছাগলসহ ২ চোরকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যাবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।আটক কৃতরা হলো- মোঃ সামিরুল ইসলাম (১৯), মোঃ সিহাব কাজী (১৯)।রবিবার (২৩ আগষ্ট) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরও জানান,গত ২২ আগষ্ট দুপুরে কাশীপুর সুরভী পেট্রোল পাম্পের সামনে থেকে স্থানীয় জনতা একটি সিএনজিতে ১ টি গরু ও ২ টি ছাগল দেখে তাদের সন্দেহ হলে সিএনজিতে থাকা ২ ব্যাক্তিকে জিজ্ঞাসা করে কোন সদুত্তর না পেয়ে থানা পুলিশকে খবর দিলে এয়ারপোর্ট থানার পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। পরে গরু ও ছাগলের প্রকৃত মালিকরা লোকমুখে গরু ও ছাগলসহ চোর আটকের বিষয়টি জানতে পেরে এয়ারপোর্ট থানায় এসে খোঁজ নেয়। এসময় তাদের চুরি হওয়া গরু ও ছাগল শনাক্ত হলে গরুর মালিক থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম আরও জানান, এয়ারপোর্ট থানার ইছাকাঠী এলাকার বাসিন্দা মাইদুল ইসলাম ২২ আগষ্ট সকালে তার পালিত গরুটি ইছাকাঠী শের-ই-বাংলা সমবায় ইনষ্টিটিউটের সামনে বেঁধে রাখেন। একই স্থানে তার বাড়ির পাশের মোঃ আলমগীর ভুঁইয়ারও দুটি ছাগল বাঁধা ছিল। দুপুরে গরুটি বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওই স্থানে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে লোকমুখে জানতে পেরে থানায় এসে তার গরু ও তার পাশের বাড়ীর আলমগীর হোসেনের দুটি ছাগল শনাক্ত করেন।উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান, আটককৃত ১ টি গরু, ২টি ছাগল ও জব্দ করা একটি সিএনজিসহ ২ চোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ সময় আরও উপস্থিত ছিলেন- এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সালসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Top