বরিশাল সিটি করপোরেশনে বাড়ির নকশা দাখিল করতে হবে নতুন বিধিমালায় - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল সিটি করপোরেশনে বাড়ির নকশা দাখিল করতে হবে নতুন বিধিমালায়


রফিকুল ইসলাম:বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মাস্টার প্ল্যান বাস্তবায়ন ও পরিকল্পিত নগর গড়ার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।এরই ধারাবাহিকতায় বিসিসির সাধারণ সভায় ঢাকা সিটি মহানগর ইমারত বিধিমালা ২০০৮ অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বরিশাল সিটি করপোরেশনের স্থপতি হৈমন্তী শুক্লা বসু জানিয়েছেন বিসিসির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী,এখন থেকে বিসিসিতে দাখিল করা সব নকশা ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বদলে ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০০৮ অনুযায়ী নকশা প্রস্তুত করে দাখিল করতে হবে।

যারা নকশা দাখিল করবেন,তাদের প্রয়োজনে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য বিসিসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Top