ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে উপযুক্ত মনে করছেন এলাকাবাসী - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে উপযুক্ত মনে করছেন এলাকাবাসী


আলোকিত বার্তা:আসন্ন ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে উপযুক্ত মনে করছেন এলাকাবাসী।এ আসনে উন্নয়নের স্বার্থে তাকে মনোনয়ন দেয়ার দাবি তুলেছেন তারা।শনিবার ঢাকা-১৮ আসনে বিমানবন্দরের প্রেম বাগান এলাকায় এক মতবিনিময় সভায় এ দাবি জানান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।তারা মনে করেন,এলাকার ফেলে রাখা কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে যদি সায়মা ওয়াজেদ পুতুলকে মনোনয়ন দেয়া হয়।সভায় যোগ দিয়ে রাশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আবদুল ওহাব লিটন বলেন,দীর্ঘদিন ধরে আমরা এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত। এলাকার দুর্ভোগ শেষ করতে হলে অবশ্যই বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি সায়মা ওয়াজেদ পুতুলকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দেয়া প্রয়োজন।আবদুল ওহাব লিটন বলেন, পুতুল দেশে-বিদেশে যে মেধার পরিচয় দিয়েছেন। দল থেকে আশা করি তাকে মনোনয়ন দেয়া হবে। আমাদের ঢাকা-১৮ আসনেও মানুষ উপকৃত হবে তার মেধা ও দক্ষতা দিয়ে।

উত্তরখান আওয়ামী লীগের নেতা মাসুদ রানা বলেন,আমরা অনেক উন্নয়ন থেকে বঞ্চিত। আমাদের ড্রেনেজ ব্যবস্থা নেই। আমাদের রাস্তাঘাটের বেহাল দশা। নাই কোনো সরকারি হাসপাতাল। এখনও পর্যন্ত ঢাকা-১৮ আসনে অনেক জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ আসনে সার্বিক উন্নয়নের জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই তিনি যেন এ আসনে পুতুলকে মনোনয়ন দেন।মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণখান তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক, কৃষকলীগ ঢাকা মহানগর উত্তরের সদস্য কাজী মোহাম্মদ আলী,উত্তরখান থানা আওয়ামী লীগের নেতা মাসুদ রানা, দক্ষিণখান থানা আওয়ামী সাংস্কৃতি ফোরামের সহ-সভাপতি এইচএম আবদুর রহমান, কাচঁপুরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাশেদুল ইসলাম রাহাত, দক্ষিণখান থানার ৪৯নং ওয়ার্ড তাঁতী লীগের সহ-সভাপতি মো. আফজাল হোসেন, কৃষকলীগের আ. রাজ্জাক,নুর জাহার আক্তার নয়নমনী,কামাল হোসেন,হানিফ মণ্ডলসহ ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রয়াত এমপি অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর পর শূন্য আসনটিতে অনুষ্ঠেয় উপ-নির্বাচনে দলের পক্ষ থেকে সায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে।

Top