বরিশাল নগরে অভিযান চালিয়ে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল নগরে অভিযান চালিয়ে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল নগরে অভিযান চালিয়ে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রোববার (২৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের কোতোয়ালি মডেল থানা এলাকায় এ অভিযান চালানো হয়।অভিযানে শুভেচ্ছা ফুডসের প্রোপাইটর আরিফুর রহমানকে ৫ হাজার টাকা, মোসলেম বেকারির প্রোপাইটর রাশেদ হোসেনকে ৮ হাজার টাকা,জাহান স্টোরের প্রেপাইটর মো মনিরুজ্জামান দুলালকে এক হাজার টাকা,তানভীর কপি হাউজের প্রোপাইটর আলী হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের সহযোগিতায় অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা নেতৃত্ব দেন।

Top