ননি ফলের জুস নিয়মিত সেবন করলে দমে যায় ক্যান্সার ও টিউমার নিয়ন্ত্রণে আসে ডায়াবেটিস - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

ননি ফলের জুস নিয়মিত সেবন করলে দমে যায় ক্যান্সার ও টিউমার নিয়ন্ত্রণে আসে ডায়াবেটিস


রফিকুল ইসলাম::বরিশাল জেলা গৌরনদী উপজেলার কসবা গ্রামে মিলল অসাধারণ ক্ষমতাসম্পন্ন দুর্লভ এক ঔষধি ফল ননি। মানবদেহের জন্য অত্যন্ত কার্যকরী ননি ফল বিভিন্ন রোগের মহৌষধ হিসেবে কাজ করে।কসবা গ্রামের হাবিব সরদার নামে এক যুবক ১০ শতক জমিতে গড়েছেন দুর্লভ ঔষধি গাছের বাগান।বাগানে এবারই প্রথম মিলেছে সাইট্রিফেলিয়া বা ননি ফল।এরই মধ্যে ফলটির বাণিজ্যিক চাষের প্রস্তুতিও নিচ্ছেন তিনি।যে এলাকায় ননি ফলের বাগান থাকে,সেখানে কোনো রোগ সংক্রমণ ছড়ায় না বলে অনেকের অভিমত।ননি ফলের জুস নিয়মিত সেবন করলে দমে যায় ক্যান্সার ও টিউমার নিয়ন্ত্রণে আসে ডায়াবেটিস।এই ফল খেলে উচ্চ রক্তচাপ কমে,শারীরিক শক্তি বৃদ্ধি পায়,প্রতিরোধ করে প্রদাহ ও হিস্টামিন।তবে এত উপকারী ফলটি দেশে দুর্লভ।এই ফলে আছে ভিটামিন এ, সি, ই, বি, বি-২, বি-৬, বি-১২, ক্যালসিয়াম, আয়রন, ফলিক এসিড, প্যান্টোথেনিক এসিড, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিংক, কপার, অন্যান্য মিনারেলসহ প্রায় ১৫০টির মতো পুষ্টিগুণ।

গৌরনদীর ননি চাষি হাবিব সরদার জানান,তিন বছর আগে মালয়েশিয়া থেকে পাকা ননি ফল সংগ্রহ করেন তিনি। সেটি থেকে ৪৭টি চারা তৈরি করে রোপণ করেন।বর্তমানে ২৩টি গাছ আছে।চারা রোপণের এবারই প্রথম সব গাছে ফল ধরেছে।একটি হারবাল কোম্পানির সঙ্গে কথা হয়েছে, সব ফল তারা এখান থেকে প্রক্রিয়াজাত করে নেবে।তিনি বলেন,ফলের বিচি রেখে দেব।বাণিজ্যিক চাষ করার জন্য এ বছর ৫০০ গাছ দিয়ে প্লট তৈরি করছি।দেশের আবহাওয়ায় পরিকল্পিতভাবে ননি ফল চাষ করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় সম্ভব।পুষ্টিবিদ ইলিয়াস বিন শওকত বলেন,বিশ্বের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে ননি ফল নিয়ে গবেষণা চলছে।দুই হাজারেরও বেশি বছর ধরে প্রাচীন পলিনেশিয়া,চীন,এশিয়া,অস্ট্রেলিয়া ও ভারতের আদিবাসীদের মধ্যে অসাধারণ ক্ষমতাসম্পন্ন ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে ননি । আধুনিক যুগেও এই ফলের রস মানব শরীরের বিভিন্ন ধরনের উন্নতির প্রাণ দেখিয়েছে।

Top