সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে


আলোকিত বার্তা:বিএনপিকে উদ্দেশ্যে করে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন,সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে।এজন্য সবাই প্রস্তুত থাকবেন।শনিবার (২২ আগস্ট) বিকেলে মাদারীপুর সদর উপজেলার চর মুগুরিয়া এলাকায় কুমার নদের উপর ১১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৯৯ মিটার বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান সেতুর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন,আওয়ামী লীগ সরকার কখনই সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না, সন্ত্রাসীদের লালনও করে না। বরং আওয়ামী লীগ সরকার সন্ত্রাসীদের সব কর্মকাণ্ডকে মোকাবিলা করে যাচ্ছে। এজন্য রাজপথে দলের নেতা-কর্মীরা সর্বত্রই রয়েছে।তিনি আরও বলেন, নতুন প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর আর্দশকে অনুধাবন করে নিজের জীবনে তা ধারণ করতে পারে, সেজন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলোকে মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করা হচ্ছে।এসময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী বাবুল আকতার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খানসহ অন্যরা।

Top