মাঠকর্মীকে অফিস কক্ষে আটকে ধর্ষণের অভিযোগ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

মাঠকর্মীকে অফিস কক্ষে আটকে ধর্ষণের অভিযোগ


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় ব্যুরো বাংলাদেশ আগৈলঝাড়া অফিসে নারী মাঠকর্মীকে অফিস কক্ষে আটকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় হিসাব রক্ষক মিজানুর রহমান ও এরিয়া ম্যানেজার তাপস রায়কে আসামী করে মামলা দায়ের করেছেন।

মামলা ও তদন্তকারী অফিসার এসআই তৈয়বুর রহমান জানান,ব্যুরো বাংলাদেশ আগৈলঝাড়া অফিসের নারী মাঠকর্মীকে ৮মাস পূর্বে অফিস কক্ষে আটকে জোর পূর্বক ধর্ষণ করে একই অফিসের হিসাব রক্ষক মিজানুর রহমান ও এরিয়া ম্যানেজার তাপস রায়। দীর্ঘদিন অফিসের উধ্বর্তন কর্মকর্তাদের কাছে র্ধনা ধরে কোন প্রতিকার না পেয়ে গত ২১আগষ্ট ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় দুই জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলা নং ১২ (২০-৮-২০)।মামলা দায়েরের পর ধর্ষিতাকে ডাক্তারী পরিক্ষার জন্য শুক্রবার বরিশালে প্রেরন করা হয়েছে।তদন্তকারী অফিসার এসআই তৈয়বুর রহমান আরও জানান, মামলার তদন্ত চলছে অতিশিঘ্রই আসামীদের গ্রেফতার করা হবে।ব্যুরো বাংলাদেশ আগৈলঝাড়া ব্রান্স ম্যানেজার কবিরুল ইসলামের সাথে অনেকবার যোগাযোগের চেষ্ঠা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি।

Top