তালতলীতে ঈমামকে মারধর করার অভিযোগে সোসাল মিডিয়ায় নিন্দার ঝড়!
মোঃরফিকুল,তালতলী প্রতিনিধিঃবরগুনা তালতলীতে মসজিদের ভিতরে ঢুকে ঈমামকে মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে১৬ আগস্ট রবিবার সকাল ৬ টার সময় এমন মর্মান্তরিক ঘটনা ঘটেছে উপজেলার কড়ইবাড়ীয়া ইউনিয়নের বেহেলা গ্রামের মুলাম জামে মসজিদের ঈমাম মো.সিদ্দিকুর রহমান(শারীরিক প্রতিবন্ধী)কে মসজিদের ভিতরে ঢুকে মারধর ও লাঠিপেটা করে একই গ্রামের যুবক মো.হাফিজুল হক,পিতা. আব্দুল খালেক ফকির
জানা যায়, ঈমাম মো. সিদ্দিকুর রহমান ফজরের নামাজের পর ছোট বাচ্চাদের কোরআন শরীফ পড়ানোর জন্য মাইকে ডাকে তাতে যুবকের ঘুম নষ্ট হওয়ার কারনে মসজিদের ভিতরে ঢুকে ইমামকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়।ইতিমধ্যে সোসাল মডিয়ায় যুবকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেকে।