তালতলীর নিম্নাঞ্চল পনিতে প্লাাবিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

তালতলীর নিম্নাঞ্চল পনিতে প্লাাবিত


মোঃ রফিকুল , তালতলী প্রতিনিধি:বরগুনার তালতলীতে অতিবর্ষণ ও অমাবস্যার প্রভাবে পায়রা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অতি জোয়ারের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার তালতলীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে প্লাবিত হয়েছে।জানা গেছে, অতিবর্ষণ ও অমাবস্যার প্রভাবে বরগুনার তালতলীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পায়রা নদীতে ৪০ সেন্টিমিটার উপর দিয়ে জোয়ার পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে উপকূলীয় এলাকার চরাঞ্চল ও নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে বসবাসরত মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। জোয়ারের প্রভাবে তালতলি উপজেলার নিশানবাড়িয়া, ফকির হাট, সোনাকাটা, নিদ্রাসকিনা, তেতুলবাড়িয়া, আশার চর, নলবুনিয়া, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী পানিতে প্লাবিত হয়েছে। এতে দূর্ভোগে পড়েছে এ উপজেলার বাসিন্দারা।

তালতলীর খোট্টার চরের আঃ সোবাহান বলেন, বৃষ্টি ও অমাবস্যার জোঁতে পানি বৃদ্ধি পেয়ে ঘর বাড়ি তলিয়ে গেছে। আমরা যারা চরে বসবাস করি ঘরবাড়ি তলিয়ে যাওয়ার কারনে গরু বাছুর হাস মুরগি নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছি।বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কাউছার আলম বলেন, জোয়ারের পানিতে চর ও ঘর বাড়ি তলিয়ে গেছে, তবে জোয়ারের কারণে কোথাও বাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি। আমরা খোজ খবর নিচ্ছি কোথাও বেরিবাধ ভেঙ্গে গেলে তাৎক্ষনিক মেরামতের ব্যবস্থা করবো।

Top