বরিশালে সড়ক পথে চাঁদাবাজী বন্ধে গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে সড়ক পথে চাঁদাবাজী বন্ধে গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালে সড়ক পথে চাঁদাবাজী বন্ধে গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে গনপরিবহনে ষ্টিকার লাগিয়ে প্রচার প্রচারনা চালানো হয়েছে।আজ বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্ল­াবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রুপাতলী বাস টার্মিনালে এ প্রচারনা চালানো হয়।এ সময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন মজুমদার বলেন, পরিবহনে চাঁদাবাজী দণ্ডনীয় অপরাধ। সড়ক পথে সাধারন যাত্রীদের চলাচলের সুবিধার্থে চাঁদাবাজিসহ যে কোন হয়রানি বন্ধে পুলিশ কঠোর অবস্থানে থেকে সড়ক পথে শৃংখলা ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর।এ সময় তিনি আরও বলেন, মালিক সমিতির নামে চাঁদা, শ্রমিক কল্যানের নামে চাঁদা, কাউন্টারের ভাড়া বাবদ চাঁদাসহ কোন প্রকার উন্নয়নের নামে চাঁদাবাজী চলবেনা।

উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন মজুমদার বাস টার্মিনালে গাড়ীর চালক, শ্রমিক ও যাত্রীদের সাথে মতবিনিময় করে বলেন, কারো দ্বারা কোন প্রকার হয়রাণীর শিকার হলে ষ্টিকারে প্রদত্ত মোবাইল নাম্বারে ফোন দিয়ে অভিযোগ দেয়ার সাথে সাথে সংশ্লিষ্ট চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ট্রাফিক (দক্ষিন) মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার (উত্তর) এ এফ এম ফায়েজুর রহমান, ট্রাফিক পুলিশের টিআই আঃ রহিম, টিআই বিদ্যুৎ চন্দ্র দে, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন শিপনসহ বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

Top