বরিশাল বিভাগে করোনা ৭০০০ ছাড়ালো শনাক্তের সংখ্যা,সুস্থ ৫১০০ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল বিভাগে করোনা ৭০০০ ছাড়ালো শনাক্তের সংখ্যা,সুস্থ ৫১০০


রফিকুল ইসলাম:বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ১শ জন এবং মৃত্যু হয়েছে মোট ১৪১ জনের।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ভোলা ছাড়া বিভাগের ৫ জেলায় ১০৫ জন রোগী সুস্থ হয়েছেন।পাশাপাশি সর্বশেষ তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নুরুল হক (৮০) ও বরগুনা সদরের আলহাজ্ব আইয়ুব আলীর (৯০) রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গেছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৪১ জনে গিয়ে দাঁড়িয়েছে।এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৩১ হাজার ৬৭৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যারমধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ২৪ হাজার ৮১৮ জনকে, আর এরমধ্যে ২২ হাজার ১৯৮ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৬ হাজার ৮৬০ জন রয়েছেন এবং এ পর্যন্ত ৫ হাজার ২৪১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪১৯ জন এবং এরইমধ্যে ১ হাজার ৯২৪ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ২ হাজার ৯০২ জন, পটুয়াখালীতে ১২২৫, ভোলায় ৬১৭, পিরোজপুরে ৮৮৩, বরগুনায় ৭৯৫ ও ঝালকাঠিতে ৫৮১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে বিভাগে ৫ হাজার ১শ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।এছাড়া মৃত্যু হওয়া করোনা পজিটিভ ১৪১ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় সর্বোচ্চ ৫৪ জন, এরপর পটুয়াখালীতে ৩৫ জন, পিরোজপুর ১৭, বরগুনায় ১৬, ঝালকাঠিতে ১৩ জন, ও ভোলার ৬ জন রয়েছেন।

Top