হিজলায় বন্যার পানিতে চর অঞ্চলসহ অনেক গ্রাম প্লাবিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

হিজলায় বন্যার পানিতে চর অঞ্চলসহ অনেক গ্রাম প্লাবিত


কাজী মহসিন হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলার চর অঞ্চল সহ বেশ কয়েকটি ইউনিয়নে অস্বাভাবিক জোয়ারের পানী বৃদ্ধি পেয়ে উপজেলার প্রায় বেশিরভাগ এলাকার ঘরবাড়ি পানীতে ডুবে গেছে। রাস্ত ঘাটা, ঘর বাড়ি, পুকুর কৃষি পনী পানির নিচে রয়েছে।বেশি ক্ষতির মুখে পরেছেন মৎস খামার ব্যাবসায়ীরা।২০ শে আগষ্ট মেমানীয়া,হিজলা গৌরবদী,ও হরিনাথপুর ইউনিয়নের চর অঞ্চল ওপুরাতন হিজলা, বাউসিয়া দূর্গাপুর, মৌলভিরহাট, হরিনাথপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাস্তা ঘাট, কৃষি ফসল ও পুকুর ডুবে গেছে এমনকি বসত ঘরের ভিতরে ও রয়েছে হাঁটু পানী কিছু কিছু ঘরে প্রায় কোমড় পর্যন্ত।

গবাদী পশুর স্থান হয়েছে উচু রাস্তায়।উপজেলার প্রায় ১৫-২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কিছু কিছু এলাকার মানুষ সাইক্লোন সেল্টারে অবস্থান করছে।হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জানায় নিম্নচাপ সৃস্টি হয়ে জোয়ারের পানী বৃদ্ধি পেয়েছে। আমরা প্রশাসনের পক্ষথেকে সকল এলাকার সার্বক্ষনিক খোঁজ খবর রাখছি এমনকি ৬৯ টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়ে়েছ।

Top