বরিশাল র‌্যাবের অভিযানে ১৪ হাজার মিটার কারেন্ট জালসহ গ্রেফতার ৯ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ

বরিশাল র‌্যাবের অভিযানে ১৪ হাজার মিটার কারেন্ট জালসহ গ্রেফতার ৯


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি::নিষিদ্ধ কারেন্ট জাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরিশালের উজিরপুর থেকে ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮ এর সদস্যরা। এ সময় তাদের দেয়া তথ্যানুযায়ী প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ১৪ হাজার ১৩০ মিটার অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। এর আগে সকালে র‌্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মো. আব্বাস উদ্দিন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় সুরক্ষা ও সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেন।র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাতে র‌্যাব-৮ এর সিপিএসসি বিশেষ একটি দল নিষিদ্ধ কারেন্ট জাল কেনাবেচার গোপন সংবাদে উজিরপুর উপজেলার হারতা বাজারে অভিযান চালায়। এ সময় কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ৯ জনকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জের কোটালিপাড়া থানাধীন হরিণাহাটি এলাকার মো. ফারুক গাজী (৫৫), হারুন অর রশিদ (৫৮), আ. ছালাম গাজী (৫৫), আ. মজিদ সর্দার (৬২), উত্তরপাড় এলাকার মো. ওসমান তালুকাদার (৫০), সীতাইকুন্ড এলাকার মো. আতাউর কাজী (৫৭), বরিশালের উজিরপুর উপজেলার হারতা এলাকার শামসুল হক বাহাদুর (৫২), দীপক রায় (৪০) এবং যুগিরকান্দা এলাকার অরুণ দাস (৩৫)।বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী স্থানীয় একটি টিনশেডের দোকান থেকে ৯টি প্লাস্টিকের বস্তা ভর্তি ১৫৭ কেজি ওজনের ১৪ হাজার ১৩০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

Top