পাপিয়ার মতো আর কোনো অনুপ্রবেশকারী যেন সংগঠনে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

পাপিয়ার মতো আর কোনো অনুপ্রবেশকারী যেন সংগঠনে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান


আলোকিত বার্তা:পাপিয়ার মতো আর কোনো অনুপ্রবেশকারী যেন সংগঠনে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার(২০ আগস্ট)আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন,যুব মহিলা লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হিসেবে মাঠে ময়দানে জোরালো ভূমিকা পালন করে আসছে।আপনারা জানেন,যে কোনো অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অত্যন্ত কঠোর ও স্পষ্ট। দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো ধরনের সংগঠন বিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া যাবে না। পাপিয়ার মতো আর কোনো অপকর্মকারী অনুপ্রবেশ যেন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দুই একজনের অপকর্মের জন্য সংগঠনের অনেক অর্জন ম্নান হতে পারে না।বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব দেশের স্বাস্থ্য খাত আর রাজনীতিতে নাকি শুধু দুর্যোগই দেখতে পাচ্ছেন। আসলে আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আছে গভীর হতাশায়। দেশের মানুষের সঙ্গে যাদের সম্পর্ক নেই। সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন স্বেচ্চা গৃহবন্দি। মিডিয়ায় চিরাচরিত মিথ্যাচারই এখন তাদের প্রধান কাজ। অন্ধের হাতি দেখার মতো বিএনপি চারিদিকে দুর্যোগ দেখতে পাচ্ছে।

Top