বরিশাল চুরি হওয়া ৬ টি মোবাইল ও ১টি ল্যাপটপসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল চুরি হওয়া ৬ টি মোবাইল ও ১টি ল্যাপটপসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল চুরি হওয়া ৬ টি মোবাইল ও ১টি ল্যাপটপসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশআটক কৃতরা হলেন- মোঃ মনির হোসেন (৪৮), মোঃ রাসেল হাওলাদার(৩০), মোঃ তাজুল হাওলাদার(২৪)।বৃহস্পতিবার (২০ আগষ্ট) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরও জানান, গত ২৪ জুলাই গভীর রাতে কাউনিয়া থানার এএসআই শহিদুল ইসলামের কাশীপুর শাহ পরান সড়ক বাসা থেকে ১ টি ল্যাপটপ ও ১ টি স্যামসাং মোবাইল চুরি হয়ে যায়। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করার পর উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের নির্দেশে এসআই দিপায়ন বড়াল ও তার সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে ১৯ আগষ্ট রাতে বটতলা মুনসুর কোয়ার্টার এলাকা থেকে মনির হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ টি চোরাই মোবাইল মোবাইল উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর ও লোচনা বাদে অভিযান চালিয়ে শ্যামপুর থেকে রাসেল হাওলাদার ও লোচনাবাদ থেকে তাজুল হাওলাদারকে আটক করা হয়। এ সময় রাসেলের কাছ থেকে ১ টি চোরাই মোবাইল ও তাজুলের কাছ থেকে চোরাই ল্যাপটপটি উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান, আটককৃত তিন আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।এ সময় আরও উপস্থিত ছিলেন- এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সালসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Top