বরিশালে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরন সভা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরন সভা


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন তথা রাজনৈতিক কর্ম প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের মাত্রা ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে রূপান্তর উন্নয়ন সংস্থার আয়োজনে বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়, উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাদীদ, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, বরিশাল সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সনাক সভাপতি ও নারীনেত্রী অধ্যাপীকা শাহ্ সাজেদা, সেইন্ট বাংলাদেশ এর প্রধান নির্বাহী কাজী জাহাঙ্গীর কবির, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, আইসিডিএ প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা সমন্বয়কারী রূপান্তর আতাবুর রহমান টিপু। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পটি বরিশাল জেলার ৪ টি উপজেলার বাস্তবায়ন করা হবে সদর, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদীতে। বরিশালে প্রকল্পটি বাস্তবায়ন করবে আভাস।জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায় প্রকল্পটি নারী ক্ষমতায়নে বরিশাল জেলায় বিশেষ ভুমিকা রাখবে বলে আমি মনে করি।

Top