নির্ধারিত সময়ের মধ্যে সড়ক পরিবহন ও সেতু বিভাগের উন্নয়ন প্রকল্পের কাজ শেষ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নির্ধারিত সময়ের মধ্যে সড়ক পরিবহন ও সেতু বিভাগের উন্নয়ন প্রকল্পের কাজ শেষ


আলোকিত বার্তা:নির্ধারিত সময়ের মধ্যে সড়ক পরিবহন ও সেতু বিভাগের উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার সকাল ১০টায় বরিশাল সড়ক জোন,বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে জুম কনফারেন্সে আলাপকালে এ নির্দেশ দেন।মন্ত্রী বলেন,উন্নয়ন প্রকল্পের গুণগতমান নিশ্চিত করতে হবে।সেক্ষেত্রে প্রকৌশলীদের উন্নয়ন কাজ আদায় করে নেয়ার নির্দেশ দেন তিনি।উন্নয়ন কাজে কেউ সময়ক্ষেপণ করলে কী কারণে সময় বেশি লাগছে তার যৌক্তিক কারণ থাকতে হবে।যৌক্তিক কারণ দেখাতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব,প্রধান প্রকৌশলী ঢাকা প্রান্ত থেকে অংশগ্রহণ করেন।বরিশাল প্রান্ত থেকে সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী,তত্ত্বাবধায়ক প্রকৌশলী,নির্বাহী প্রকৌশলী এবং বিআরটিএ ও বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা মন্ত্রীকে জানান, বরিশাল সড়ক বিভাগের অধীনে মোট ১ হাজার ৫৯৫ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ১২৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ২৭২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১ হাজার ১৯৩ কিলোমিটার জেলা মহাসড়ক।২০২০-২১ অর্থবছরে এডিপিভুক্ত ১১টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এতে বরাদ্দ রয়েছে ৮৯৩ কোটি টাকা। এর মধ্যে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণে ৪৭৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে লেবুখালী-রামপুর-মীর্জাগঞ্জ সড়ক প্রকল্পটি সেনাবাহিনী বাস্তবায়ন করবে।

Top