রাষ্ট্রধর্ম ইসলাম ইস্যুতে ষড়যন্ত্র হলে জনগণ জবাব দেবে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রধর্ম ইসলাম ইস্যুতে ষড়যন্ত্র হলে জনগণ জবাব দেবে


আলোকিত বার্তা:সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা লেখা চালু করার দাবিতে মাইনরিটি সংগ্রাম পরিষদের সভাপতি অশোক কুমার সাহার পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষের লিগ্যাল নোটিশ পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রধর্ম ইসলামের মতো একটি মীমাংসিত ইস্যুতে নতুন করে বিতর্ক তৈরি করে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে তথাকথিত ‘মাইনরিটি সংগ্রাম পরিষদ’ এর সভাপতি অশোক কুমার সাহা এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বলে আমরা মনে করি। রাষ্ট্রধর্ম ইস্যুটি ২০১৬ সালে আদালত মীমাংসা করে দিয়েছেন। তাই এই বিষয়ে নতুন করে বিতর্ক তোলার কোনো যৌক্তিকতা নেই।

বাবুনগরী আরও বলেন, আমাদের ধারণা, এটিকে ইস্যু বানিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ইসলাম ও দেশবিরোধী শক্তি। তাই সংশ্লিষ্ট মহলকে দ্রুত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।সরকারের প্রতি আহ্বান জানিয়ে হেফাজতের এ নেতা বলেন, যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ-অনুভূতি নিয়ে তামাশা করতে চায়, তাদের কঠোর হস্তে দমন করুন। মীমাংসিত ইস্যুতে নতুন করে বিতর্ক তুলে কারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তা খুঁজে বের করুন। অন্যথায় দেশের তৌহিদি জনতা পূর্বের ন্যায় মাঠে নেমে আসবে।আল্লামা বাবুনগরী বলেন, ইসলামবিরোধী ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের উদ্দেশে বলতে চাই, এই দেশ মুসলমানের দেশ। এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, ইসলামই থাকবে, ইনশাআল্লাহ। এই দেশের মাটিতে জন্ম নিয়ে, এই দেশের খেয়ে পরে বেড়ে উঠে, এই দেশেরই বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না।তৌহিদি জনতা তা বরদাশত করবে না। রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশের মাইনরটিদের জন্য কোনো কালেই সমস্যা ছিল না, আগামীতেও সমস্যার কারণ হবে না। অযথা ষড়যন্ত্র থেকে বিরত থাকুন। না হয় দেশের আপামর তৌহিদি দেশপ্রেমী জনতা আপনাদের উপযুক্ত জবাব দেবে।

Top