নদীর ভাঙন ও ভাঙা সড়কে দিশেহারা লামচরিবাসী - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ

নদীর ভাঙন ও ভাঙা সড়কে দিশেহারা লামচরিবাসী


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:রাসেল হোসেন বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামচরি গ্রামের বাসিন্দা। বাবা মা ও ছোট ভাইকে নিয়ে পরিবারের সাথে সেখানেই থাকেন আর বাড়ি থেকে ১১ কিলোমিটার দূরে বরিশাল নগরের একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন।নিজের মোটরসাইকেল থাকায় প্রতিদিন বাড়ি থেকে কর্মস্থলে যাওয়া-আসা করেন। তবে বিগত কয়েক বছর ধরে কীর্তনখোলা নদীর অব্যাহত ভাঙনে তালতলী বাজার থেকে লামচরির সড়কটির মধ্যবর্তীস্থানে ভেঙে যাওয়ায় নানান ঝক্কি-ঝামেলার মধ্যে পড়তে হয়েছে তাকে। সর্বশেষ চলতি বছরের ভাঙন ও নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে ওই সড়কটি বেশ কয়েকদিন পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ফলে সপ্তাহখানেক ধরে রাসেল হোসেন বাড়িতে না আসতে পেরে নগরে বিভিন্ন বন্ধুর বাড়িতে রাত কাটিয়েছেন। যদিও এখনও নদী ভাঙনের শিকার এই সড়কটি জোয়ারের পানিতে তলিয়ে, চলাচল অনুপযোগী করে দেয় যানবাহনের। সাধারণ মানুষকেও যেতে হয় হাঁটু কিংবা ক্ষেত্র বিশেষে কোমর সমান পানির মধ্য দিয়ে।রাসেল হোসেন জানান, ছোট বেলা থেকেই কীর্তনখোলা নদীর ভাঙন দেখে এসেছেন। তবে গেল ৬-৭ বছরে চরবাড়িয়া ইউনিয়নকে ঘিরে কীর্তনখোলার ভাঙন অনেকটাই বেড়েছে। ভাঙনে পাল্টে যাচ্ছে চরবাড়িয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের, বিশেষ করে উত্তর ও দক্ষিণ লামচরি গ্রামের মানচিত্র। যে দুই গ্রামে কম করে হলেও দেড় হাজার পরিবারের বসবাস।তিনি জানান, আনুমানিক ৭ বছর আগে তালতলী থেকে লামচরি গ্রামের একমাত্র সড়কটির একাংশে ভাঙন দেখা দেয়। ভাঙনে মূল সড়কটি বিলীন হয়ে গেলে বিপাকে পড়েন না হলেও ৩-৪ হাজার মানুষ। প্রথমদিকে স্থানীয় উদ্যোগে ট্রলারে চেপে মানুষজন ভাঙা সড়কে একপার থেকে অন্যপারে যাতায়াত করেন। পরে লামচরিতে থাকা দুটি ইটের ভাটার কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে বিলীন সড়কে অদুরে নীচু জমি ইট-বালি দিয়ে ভড়াট করে বিকল্প সড়ক গড়েন। ফলে আবারো লামচরির মানুষ সড়ক পথে যাতায়াত শুরু করেন। এর সাথে সাথে গ্রামবাসীর দীর্ঘ দাবির প্রেক্ষিতে শুরুও হয় নদী ভাঙন রোধে বিভিন্ন ধরনের কাজ।

রাসেল বলেন, কোনো কাজই কাজে আসেনি, নদী তার আপন গতিতে ভেঙে চলেছে, ইটভাটা কর্তৃপক্ষের উদ্যোগে রাস্তাটি বার বার নদী থেকে দূরে সরিয়ে পুণঃনির্মাণ করে সচল রাখা হয়েছে। কিন্তু নদী তীরের বহু বাড়ি-ঘর, ফসলি জমি বছরের পর বছরের ভাঙনে বিলীন হয়ে গেছে।স্থানীয় বাসিন্দা আলামিন ব্যাপারি জানান, এবারে শুধু নদীর ভাঙন নয়, অস্বাভাবিক জোয়ারেও তলিয়েছে গ্রামের রাস্তাঘাট-বাড়িঘর। আর ভাটিতে পানি নামার সাথে সাথে দেবে গেছে লামচরির মূল সড়কের বিভিন্ন স্থান। বর্তমানে তালতলী থেকে লামচরির একমাত্র সড়কটির ৬ কিলোমিটার পথে বড় বড় খাদ রয়েছে ৬ থেকে ৭ টি স্থানে। এর বাইরে পুরো সড়ক জুড়েই রয়েছে বহু খানা-খন্দ।

তিনি বলেন, যে জায়গাতে সড়ক নদীতে বিলীন হয়ে গেছে, সেখানে ইটভাটা ওয়ালাদের নির্মিত বিকল্প সড়কটিও দেবে গেছে। ফলে বর্তমানে নদীতে জোয়ার হলে বরিশাল সদর থেকে উত্তর ও দক্ষিন লামচরিতে আসতে মানুষেদের হাটু সমান পানি পার হয়ে আসতে হয়। পানির মধ্যে প্রায়ই যানবাহন আটকে পড়তে দেখা যায়, এছাড়াও ইট-বালুর তৈরি খানা-খন্দের সড়কটিতে যানবাহন উল্টে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। তারপরও কর্মের কারণে গ্রামের কয়েক হাজার মানুষকে ভাঙা সড়ক পাড়ি দিয়ে কাজে যেতে হচ্ছে। আর ভাঙা সড়কে সব থেকে বেশি বিপাকে পড়ছেন নারীরা, বিশেষ করে অসুস্থ, বয়স্ক ও গর্ভবতী নারীদের ভোগান্তির কোনো শেষ থাকছে না এই সড়ক পারি দিতে গিয়ে এমনটাই জানালেন গ্রামের মেয়ে দোলা।স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন মোল্লা বলেন, নদীতে যাদের বাড়ি-ঘর, ফসলি জমি বিলীন হয়ে গেছে তাদের বেশিরভাগ শহরে চলে গেছেন। যাদের অর্থ ছিল তারা শহরে জায়গা-জমি কিনেছেন, আর যারা নিঃস্ব হয়ে গেছেন তারা শ্রম বিকিয়ে অর্থ উপার্জন করে কোনোভাবে পেট চালাচ্ছেন।

তিনি জানান, ভাঙা সড়ক আর নদী ভাঙনে দিশেহারা মানুষগুলো এখন হতাশ হয়ে তাদের দাবির কথা বলেন না, আর জনপ্রতিনিধিরাও লামচরির মানুষগুলোর কাছে আসেন না।তিনি বলেন, বর্তমানে নদীর ভাঙন আর ভাঙা সড়ক নিয়েই জীবন চালিয়ে যাওয়ার সংগ্রামের মধ্যে রয়েছেন লামচরির দুটি গ্রামের মানুষ। দার্শনিক আরজ আলী মাতুব্বরের জন্মস্থান হলেও বর্তমানে ভোগান্তির এ জনপদ যে ছাড়তে পারছেন সেই আর ফিরছেন না।

Top