চাদপুরায় ৬ হাজার কৃষকদের চোখের পানি বন্ধ করবে কে? - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

চাদপুরায় ৬ হাজার কৃষকদের চোখের পানি বন্ধ করবে কে?


স্টাফ রিপোর্টার:বরিশাল সদর উপজেলার ৮ নং চাদপুরা ইউনিয়নের ৫ নং কুন্দিয়াল পাড়া গ্রামের ৬ হাজার কৃষকদের চোখের পানি বন্ধ হচ্ছেনা ২ যুগেও। সংবাদ পত্রের পাতায় কালোকালিতে একাধিকবার প্রতিবেদনের মাধ্যমে জানানো হলেও কারো কোনো প্রকার নজরদারি দেখা যায়নি তিনটি বছরে। খোজ খবর নিয়ে জানা গেছে, উক্ত এলাকায় প্রায় ছয় হাজার কৃষকরা চাষাবাদে ব্যর্থ হয়ে চোখের পানি ছারা অন্যকোনো উপয় পাচ্ছেনা। জোয়ারের পানিতে কিংবা বন্যার পানিতে বছরে একবার তলিয়ে গেলে পানি নামতে না পারায় কৃষকরা বিভিন্ন মৌসুমে কৃষি চাষাবাদ করতে পারছেনা।নদের সাথে কুন্দিয়াল পাড়া প্রায় ২৫ হাজার একর জমির সংযোগ না থাকায় সৃজনশীল পানি সরে যেতে পারছে না। যেকারনে বর্তমান পৌষ মাসের পৌষা ধানের চারা রোপন করা সম্ভব হচ্ছেনা। গতকাল সরেজমিনে ঘুরে ঘুরে দেখা গেছে, উক্ত চাষা জমিতে প্রায় গত কুরবানির জোয়ারের পানি উঠে এখন পর্যান্ত নামেনি বরং গলাকাটা আমাবতির পানিতে আরো বৃদ্দি পেয়েছে।যাতে করে জমিগুলোতে পানির কারনে পাওয়ার টিলার বসতে পারছে না। আর একারনে কৃষকরা সময়মত জমি চাষ দিতে না পারায় ধান গাছের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

ভাদ্র মাসের ৩ তারিখ আজ হলেও জমিগুলোতে চাষ দিতে পারেনি কেউ। উক্ত জমিগুলোতে একটি খালের সংযোগ রয়েছে, কিন্তু খালটিতে কচুরিপনা ও লোকালয় কিছু অসাধু ব্যাক্তিরা মাছ ধরার জন্য বাঁধ দিয়ে রেখেছে। বাকেরগঞ্জ উপজেলার মাইটভাঙ্গা নদী থেকে খালটি প্রবেশ করে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বারইকান্দি হইয়া ধোপাকাটি গ্রামের মধ্যে দিয়ে বাকলা হয়ে বিশারদের ভিতর দিয়ে কুন্দিয়াল পাড়া ঢুকেছে। চিকন খালে মাসেও পানি নামতে পারছেনা। এদিকে কড়াইতলা নদী থেকে যে খালটি বিশারদ পডির কোলা নামক স্থানে প্রবেশ করে। সেখান থেকে ২ হাজার ফিট সম্মুখে খালটি কাটা হলে পানিতে কুন্দিয়াল পাড়া জমির মালিকরা আর চাষাবাদে কোনো অসুবিধা হবে না বলে দাবি করেছেন স্থানীয় কৃষকরা। এব্যাপারে কৃষকরা বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য( পানি সম্পদ প্রতিমন্ত্রি) মোঃ জাহিদ ফারুক শামিমের হস্তক্ষেপ কামনা করেছেন।

Top