বরিশাল নৌ বন্দরে বার্দিং করা সুরভী-৮ লঞ্চের উপর আছড়ে পড়ালো পারাবত-১২
রফিকুল ইসলাম:বরিশাল নৌ বন্দরে বার্দিং করা বরিশালগামী সুরভী-৮ যাত্রীবাহি লঞ্চের উপর পারাবত লঞ্চের আঘাতে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। দীর্ঘদিন যাবত বরিশাল-ঢাকা নৌপথে পারাবত লঞ্চ কোম্পানী একক আধিপত্য বিস্তার করে প্রায় সময় মাঝ নদীতে অথবা পল্টুনে বার্দিং করা থাকায় অবস্থার পরও বিভিন্ন লঞ্চের উপর ইচ্ছাকৃত আচড়ে পড়ে তাদের ব্যাপক ক্ষতিসাধিত করে আসছে।সোমবার রাতে ঢাকা ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা ক্রিসন্ট শিপিং লাইনস কোঃ এর সুরভী (৮) আজ মঙ্গলবার সকাল ৫টায় বরিশাল নৌ বন্দরে বার্দিং করে থাকা অবস্থা সকাল সাড়ে ৫টার দিকে মেসার্স রাবেয়া শিপিং কোম্পানির পারাবত-১২ ইচ্ছাকৃতভাবে তাদের বার্দিং করার জায়গা থাকার পরও সুরভী বামদিক থেকে ঢুকে সুরভীর দোতলার টেকসিন, রেলিং ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত করেছে বলে অভিযোগ করেন সুরভী লঞ্চের ড্রাইভার সিরাজুল ইসলাম।তিনি আরো জানান, এঘটনায় বরিশাল নৌ বন্দরে অভিযোগ দেয়ার পর বিআইডব্লিউটি কতৃপক্ষ পরিদর্শন করে গেছে তারাই এ ব্যাপারে কি ব্যবস্থা গ্রহন তা মালিক পক্ষ দেখবে।এছাড়া কয়েকদিন আগে এই সুরভী-৮ কে পারাবত-৯ ঢাকা ঘাটে বসে একইভাবে ইচ্ছাকৃতভাবে আঘাত প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।
বরিশাল ঘাটে বার্দিং করা বিভিন্ন ঢাকাগামী লঞ্চের স্টাফরা নাম প্রকাশ্যে অইনচ্ছুক শর্তে বলেন, পারাবত লঞ্চ মালিকপক্ষ বর্তমানে খুব প্রভাবশালী হওয়ার কারনে তার মালিকানা লঞ্চগুলো প্রায় সময় গভীর মেঘনার মাঝ নদীতে ইচ্ছাকৃতভাবে অপর যাত্রীবাহি লঞ্চের উপর আচড়ে পড়ে বিভিন্ন বড় ধরনের দূর্ঘটনার চেষ্টা করে। এ ব্যাপারে বিভিন্ন সময়ে অভিযোগ করে কোন ফলাফল পাওয়া যায়না। অন্যদিকে দূর্ঘটনায় সাধারন যাত্রীদের জীবন চলে যায়। অন্যদিকে যে লঞ্চের ক্ষতি হয় সেই মালিক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়।এ বিষয়ে বরিশাল বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক আজমুল হুদা মিঠুর কাছে কয়েকবার কল করা হলে তিনি রিসিভ না করায় আজ ঘটনায় কি ব্যবস্থ গ্রহন সে ব্যাপারে কিছুই জানা যায়নি।