টেকসই নিরাপত্তা ব্যাবস্থার জন্য জনগনের সহযোগিতা আবশ্যক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

টেকসই নিরাপত্তা ব্যাবস্থার জন্য জনগনের সহযোগিতা আবশ্যক


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে টেকসই নিরাপত্তা ব্যাবস্থার কোন বিকল্প নেই। সেই টেকসই নিরাপত্তা ব্যাবস্থার জন্য জনগনের সহযোগিতা ও সম্পৃক্ততা আবশ্যক। আর সে উদ্দেশ্য পুলিশকে জনমুখী ও জনবান্ধব করার জন্য বিট পুলিশিং ব্যাবস্থা চালু করা হয়েছে।

আজ মঙ্গলবার(১৮ আগষ্ট) দুপুরে বরিশাল এয়ারপোর্ট থানায় অনুষ্ঠিত বিট পুলিশিং সংক্রান্ত কর্মশালায় তিনি এ সব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন, পুলিশি সেবাকে জনগনের নিকট পৌছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে জনগনের সম্পর্ক বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিটি থানাকে ইউনিয়ন ভিত্তিক বা মেট্রোপলিটন এলাকায় ওয়ার্ড ভিত্তিক এক বা একাধিক ইউনিটে ভাগ করে পরিচালিত পুলিশিং ব্যাবস্থাকে বিট পুলিশিং বলে। তাই আসুন আমরা এই মুজিব বর্ষে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগনের কাংক্ষিত সেবা নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।এ সময় আরও উপস্থিত ছিলেন-এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Top