মেঘনার নদীর অব্যাহত ভাঙ্গনে শতাধিক পরিবার নিঃস্ব - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

মেঘনার নদীর অব্যাহত ভাঙ্গনে শতাধিক পরিবার নিঃস্ব


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বাসিন্দারা মেঘনা নদীর (শক্তিশালী স্রোত, যত্রতত্র ড্রেজার মেশিন বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন কারণে) অব্যাহত ভাঙ্গনে অরক্ষিত অবস্থায় রয়েছে। মেঘনা নদীর তীব্র স্রোতে নদীর পাড় ভাঙ্গতে ভাঙ্গতে হরিনাথপুর ইউনিয়নের ইতোমধ্যে টুমচর ও মহিষখোলা গ্রামের প্রায় ৯০% এলাকার বাড়িঘর, রাস্তা-ঘাট, ফসলী জমি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ায় শতাধিক পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন।নদীভাঙনের কবলে কেউ হারিয়েছেন ভিটেবাড়ি আবার কেউ হারিয়েছেন জীবিকা ৷ এ বছরও বর্ষা শুরুর সাথে সাথেই মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গন দেখা দেয়ায় চরম আতঙ্ক/শঙ্কার মুখে আছেন তীরবর্তী শতশত পরিবার ।এছাড়াও মেঘনা নদের ভাংগনে ঝুঁকিতে রয়েছে একাধিক স্কুল (প্রাথমিক/মাধ্যমিক) ভবন, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক, বাজার, সাইক্লোন সেন্টার, পুলিশ ফাঁড়ি, ইউনিয়ন ভূমি অফিস, কওমি মাদরাসা, আলিম মাদরাসা, মহিলা মাদরাসা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের আবাসিক ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। হুমকির মুখে টুমচর গ্রামের অবশিষ্টাংশ পিচঢালাই রাস্তাটিও । আতঙ্কের বিষয় হচ্ছে, এ রাস্তাটির পরেই হরিনাথপুর গ্রাম। শুরুতেই আছে কওমি মাদরাসা এরপর আমাদের মহিলা মাদরাসা ও বাড়ি।

কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান রয়েছে–‘এ কূল ভাঙে, ও কূল গড়ে/এই তো নদীর খেলা/এই তো বিধির খেলা/সকাল বেলা আমির রে ভাই/ফকীর সন্ধ্যা বেলা’ ৷ কিন্তু বছরের পর বছর নদীভাঙ্গন চলে বা চলতে দেওয়া হয়; তাহলে হিজলা উপজেলার মানচিত্র থেকে হরিনাথপুর ইউনিয়ন হারিয়ে যেতে পারে ।নদী ভাংগনের কবল হতে রক্ষা করার জন্য সিসি ব্লক স্থাপন,জিওব্যাগসহ জরুরি ও আপদকালীন কাজ শুরু করে নদী তীর সংরক্ষণ জরুরি হয়ে পড়ছে ।অবিলম্বে প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নেওয়া হলে নদী ভাঙ্গন রোধ করা সম্ভব হবে না। নদী ভাঙ্গন রোধ করা না হলে আর্থ সামাজিক অবস্থার ব্যাপক ক্ষতি হবে এবং আগামী দুই/এক বছরের মধ্যে অনেক ভূমি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। মেঘনা নদী ভাঙ্গন থেকে হরিনাথপুর ইউনিয়নকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনার্থে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও সহানভুতি কামনা করছেন এলাকাবাসী।

Top