মির্জাগঞ্জে জমি দখলের চেষ্টা: গ্রেফতার ৭জন
মোঃফারুক খান,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে বিরোধীজমি দখলের চেষ্টাকালে ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।ঘটনাটিঘটেছে রবিবার দুপুরে।এ সময়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি অস্ত্র(রামদা,দা,করাত,ছুরি)ও একটি ট্রলার উদ্ধার করে।এ ব্যাপারে রামপুর গ্রামেরমোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে উপজেলার একই এলাকার মোঃ কাদেরসিকদারের ছেলে সোহরাপ সিকদারকে প্রধান আসামী করে ১৭ জনেরবিরুদ্ধে গতকাল সোমবার মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।আটককৃতরা হলেন-সোহরাব সিকদার,গোলাম রাব্বি,জলিল মোল্লা,সজিবমোল্লা,সফিক মোল্লা,জামাল মোল্লা ও মাসুম হোসেন।মামলার সূত্রেজানা যায়,উপজেলার রামপুর গ্রামের সোহরাপ সিকদারের সাথে দীর্ঘদিনযাবৎ একই এলাকার মোঃসাইফুল ইসলামের সাথে জমিজমা নিয়ে বিরোধচলে আসছিলো।
বিরোধীয় জমিতে সাইফুলরা দোচালা একটি টিনের ঘরনির্মান করে বসবাস করেন।এর জের হিসেবে গত ১৬ আগস্ট সোমবারদুপুরে সোহরাপ সিকদারের নেতৃত্বে পূর্ব পরিকল্পিত ভাবে পার্শ্ববর্তীদুমকি উপজেলার পাঙ্গাসিয়া এলাকা থেকে ট্রলার যোগে লোকজন এনেবিরোধীয় জমি দখলের জন্য অস্ত্র¿(রামদা,দা,করাত,ছুরি) ইত্যাদি দিয়ে ঘরটিভাংচুর করে নিয়ে যায়। নগদ অর্থসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষতিসাধন হয় বলেমামলায় উল্ল্যেখ করা হয়। এ সময়ে সাইফুল তাদেরকে বাধাঁ দিতে গেলেসোহরাফ সিকদারের হাতের লাঠিদ্বারা পিটিয়ে জখম করে। তার ডাক চিৎকারশুনে স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যাওয়ার কালে পুলিশ ঘটনাস্থলথেকে ৭জনকে গ্রেফতার করে ও অস্ত্র¿(রামদা,দা,করাত,ছুরি) উদ্ধার করে।এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন,ঘটনাস্থল থেকে পুলিশ সাত জনকে আটক করে এবং ৭টিরামদা,দা,করাত,ছুরি একটি ট্রলার জব্দ করে থানায় নিয়ে আসা হয়। জব্দকৃতমালামালের সিজারলিষ্ট করে আদালতে প্রেরন করা হবে। আটককৃতদেরমির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরন করাহয়েছে।