উজিরপুরে সরকারি ঘর বিতরণে টাকা গ্রহণের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

উজিরপুরে সরকারি ঘর বিতরণে টাকা গ্রহণের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে


রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুরে সরকারি ঘর বিতরণে টাকা গ্রহণের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে।অভিযোগকারী উপজেলার ৯নং গুঠিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা।রবিবার (১৬ আগস্ট) গুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন দোসতিনা গ্রামের ছত্তার খা’র স্ত্রী বেগম।অভিযোগ সূত্রে জানা যায়, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো: মোজাম্মেল সরদার হত দরিদ্র বেগমকে ঘর দেয়ার বিনিময়ে নগদ ৫০ হাজার গ্রহণ করেছে। বেগম ব্র্যাক এনজিও হতে ঋণ নিয়ে ইউপি সদস্যকে ওই ৫০হাজার টাকা প্রদান করেন।

এব্যাপারে বেগম জানায়,‘ আমাকে সরকারি বরাদ্দের ঘর দেয়ার কথা বলে ইউপি সদস্য মোজাম্মেল ৭৫ হাজার টাকা দাবী করে। অনেক অনুরোধের পরে তিনি ৫০ হাজার টাকায় আমাকে ঘর দিতে রাজি হয়। এবং ৩ দিনের মধ্যে সেই টাকা পরিশোধের সময় বেধে দেয়।’বেগম আরো জানায়, ‘কাজ কর্ম না থাকায় ভিক্ষা করে ব্র্যাক এনজিও’র ঋণের টাকা পরিশোধ করি।এব্যাপারে গুঠিয়া ইউনিয়ন পরিষদের সচিব বাসু দেব জানান, ‘ইউপি সদস্যের বিরুদ্ধে একজন লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Top