মেঘনা নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ

মেঘনা নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার


কাজী মহসিন হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলার দুর্গাপুর এলাকায় মেঘনা নদী থেকে মোস্তফা বেগম(৮০)নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।জানা যায়, হরিনাথপুর ইউনিয়ন টুমচর গ্রামের মৃত খলিলুর রহমান ভূইয়ার স্ত্রী মোস্তফা বেগমের বাড়ি নদীতে ভাঙার কারণে ছেলেদের সঙ্গে ঢাকায় থাকতেন।মোস্তফা বেগম তার ভাতিজির বাড়িতে টুমচর বেড়াতে আসলে সেখান থেকে গত ১৩ আগস্ট তিনি নিখোঁজ হন।

পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে হিজলা থানায় জানানো হয়।রোববার(১৬ আগস্ট)দুপুর ১টার দিকে দুর্গাপুর এলাকায় নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে হিজলা থানা পুলিশ।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)অসীম কুমার সিকদার জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে হিজলা থানার ইউডি মামলা হয়েছে।

Top