বরিশাল জেলায় নতুন করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা

বরিশাল জেলায় নতুন করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল জেলায় নতুন করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় ২৮০৬ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ১২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। যার ফলে জেলায় মোট ১৯৬৭ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। এরআগে জেলায় ৫০ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১৪ আগস্ট ) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এই তথ্য নিশ্চিত করা হয়।আক্রান্তদের মধ্যে- গৌরনদী উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৫ জন, বানারীপাড়া উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৪ জন, মুলাদী উপজেলায় ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মী, হিজলা উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মী, বরিশাল নগরীর বাংলাবাজার, আলেকান্দা, কাশীপুর, বগুড়া রোড প্রত্যেক এলাকার ২ জন করে ৮ জন, আমতলা, ধান গবেষণা রোড, বৈদ্যপাড়া, বটতলা, মুসলিমপাড়া, ভাটিখানা, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, ব্যাংকে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন নার্স ও ১ জন স্টাফ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১ জন সদস্য।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই আক্রান্ত ৩৩ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Top