বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় আনার আহ্বান ববি উপাচার্যের - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা

বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় আনার আহ্বান ববি উপাচার্যের


এবি সিদ্দীক ভুইয়া:জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের শাস্তি নিশ্চিকরণ ও তাদের কুশীলবদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।শনিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর এক প্রতিক্রিয়ায় উপাচার্য এ আহ্বান জানান।
এ সময় উপাচার্য বলেন, জাতির পিতাকে হারানোর এ শোক অপূরণীয়, কিন্তু আমাদেরকে থেমে থাকলে চলবে না। জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হলে আমাদের সবাইকে সততা ও নিষ্ঠার সহিত কাজ করে যেতে হবে। আর তাহলেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।

উপাচার্য বঙ্গবন্ধুসহ তার পরিবারের যেসব সদস্য ১৫ আগস্টে শাহাদতবরণ করেছেন তাদের সবার রূহের মাগফিরাত কমনা করেন।জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং কালো পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত ঐতিহাসিক ৬ দফার ইতিহাস সম্বলিত বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।উপাচার্য পুষ্পস্তবক অর্পণের পরপরই ববি শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, শেরে বাংলা হল প্রশাসন এবং ববিতে কর্মরত মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকার পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়।

সকাল সাড়ে ১০টায় জাতীয় শোকদিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপাচার্যসহ অন্যান্যরা। শোকদিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে প্রত্যুষ থেকেই পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয় এবং সকাল ১১টায় মন্দিরে বিশেষ প্রার্থনা ও সভাও অনুষ্ঠিত হয়।এছাড়া বেলা সাড়ে ১১টায় জাতীয় শোকদিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওয়েবিনার আয়োজন করে।উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল খালেক।

Top