মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শোক দিবস পালিত
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃপটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যানের উদ্যোগেবিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীর শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষেশনিবার(১৫ আগস্ট) সূর্যদয়ের সাথে সাথে পরিষদ ভবনে জাতীয় পতাকাঅর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৮ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুরপ্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।পরে ইউনিয়ন পরিষদ মিলায়নতনে একআলোচনা সভা অনুষ্ঠিত হয়।ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যরাখেন,কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসার মোঃসিরাজুল ইসলাম নিলু।
এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃখন্দকার শহীদুল ইসলাম,মোঃ বাদসা মাস্টার,ইউনিয় যুবলীগের সহ-সভাপতি মাসুদামৃধা,কাকড়াবুনিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মন্টুমৃধা,কাকডাবুনিয় ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজ ফকিরসহকাকডাবুনিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকলনেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন। বাদ জোহর মসজিদে দোয়া ও গরীবঅসহায়দের মধ্যে তবারক বিতরন করেন। চেয়ারম্যানের নিজ বাড়িতে উপস্থিত সকলনেতাকর্মীদের জন্য গনভোজের আয়োজন করেন।