মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গলায় ফাঁসদিয়ে মোঃ সাগর ভূঁইয়া(১৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গতশুক্রবার রাত ৮ টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা শ্রীনগরগ্রামে এই ঘটনা ঘটে। মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল থেকে ঝুলান্তঅবস্থায় লাশটি উদ্ধার করে। সে উপজেলার শ্রী নগর গ্রামের দুলাল ভূইয়ার পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একই গ্রামের আমাড়াগাছিয়ামাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর নাবালিকা ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েআসছিলো সাগর ভূইয়া। ওই নাবালিকা তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করলেশুক্রবার রাতে সবার অগোচরে বাড়ির পিছনে বাগানের গাছের সাথে গলায়
ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলামজানান, বিভিন্ন সময়ে মেয়েদের উত্যাক্ত করত ও প্রেমের প্রস্তাব দিতো।এসব প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় দীর্ঘদিন হতাশার এক পর্যায়ে আত্মহত্যাকরে বলে ধারনা করা হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরনকরা হয়েছে।