মানবতার ফেরিওয়ালা (ওসি) নুরুল ইসলাম - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা

মানবতার ফেরিওয়ালা (ওসি) নুরুল ইসলাম


এবি সিদ্দীক ভুইয়া:সড়কের পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা বৃদ্ধের কান্নাকাটি করার খবর পেয়ে তাকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি থানা পুলিশ।পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ সেকান্দার আলী নামে ৭৫ বছরের ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসাসহ তাকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেওয়া পর্যন্ত সব ধরনের দায়িত্ব নিয়েছেন বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।থানা পুলিশ সূত্রে জানা গেছে,এক অসহায় বৃদ্ধ রাস্তায় পড়ে কান্নাকাটি করছেন,এমন তথ্য বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে কোতোয়ালি মডেল থানায় আসে।বিষয়টি থানার ওসি নুরুল ইসলাম জানতে পেরে এসআই রিয়াজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সদের বৃদ্ধকে উদ্ধারে পাঠান।পরে তারা নগরের বিএম কলেজ এভিনিউর লেচুশাহ সড়ক থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করেন এবং থানায় নিয়ে আসেন। এ সময় বৃদ্ধের সঙ্গে থাকা একটি পলিথিনের ভেতর থেকে মুদ্রা ও কাগজের মিলিয়ে আড়াইহাজার টাকাও উদ্ধার করা হয়।

পরে ওসি বৃদ্ধের সঙ্গে কথা বলে তার গ্রামের বাড়ির ঠিকানা ভোলা সদরের ভেদুরিয়া ব্যাংকের হাটে বলে জানতে পারেন।কিন্তু বৃদ্ধকে তার সন্তানদের কথা জিজ্ঞাসা করতেই কান্না শুরু করে দেন। এরপর শারীরিক সুস্থতায় চিকিৎসার জন্য ওই বৃদ্ধকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন ওসি নুরুল ইসলাম।ওসি বলেন, আগে মানুষটির চিকিৎসার প্রয়োজন, তাই চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার কার্যক্রম হাতে নিয়েছেন। তারপর তার বাড়ির সন্ধান করা হবে। আর যতদিন পর্যন্ত বৃদ্ধকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না, সেই পর্যন্ত তার দেখভালের ব্যয়ভার আমি বহন করবো।ওসি নুরুল ইসলাম আরও বলেন, বৃদ্ধের কাছে যেহেতু অনেকগুলো টাকা পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে তিনি ভিক্ষাবৃত্তি পেশায় জড়িত থাকতে পারেন।

Top