বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা

বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি


রফিকুল ইসলাম:বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে শুক্রবার বিকেলে একটি বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে।গৌরনদী ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, টরকী বন্দরের ছাগলের হাট সংলগ্ন আলহাজ্ব বাবুল হাওলাদারের গোডাইনে কুষ্টিয়ার কয়েকজন বস্তা মজুদ করে ব্যবসা চালিয়ে আসছে। শুক্রবার বিকেল তিনটার দিকে বিদ্যুতের শর্ট সাকিট থেকে এও গোডাউনে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পরে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রেণে আনে। এর মধ্যে গোডাউনসহ সমস্ত মালামাল পুরে যায়। যার ক্ষতির পরিমান প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।

Top