বরিশালের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা

বরিশালের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(১৩ আগস্ট)বিকেলে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে,দুপুরে উজিরপুরের বরাকোঠা ইউনিয়নের চাউলাহার গ্রামের মহিবুল্লাহ বেপরীর আড়াই বছরের শিশু সন্তান আয়নামুল সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।পরে অনেক খোঁজাখুজির পর স্বজনরা পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে আগৈলঝাড়ার সুন্দরগাঁও এলাকায় ইখতিয়ার হাওলাদারের তিন বছরের শিশু সন্তান ইসরাত জাহানও বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।পরে স্বজনরা পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জান্নাত আরা উভয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Top