তালতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষ রোপন কর্মসূচী - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা

তালতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষ রোপন কর্মসূচী


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তালতলী উপজেলা প্রকাশনের পক্ষে থেকে বৃক্ষ রোপন কর্মসূচী।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা হল রুমে এ উদ্বোধন করা হয়।বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধনের পূর্বে তালতলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনার অমিত সরকারের সাথে উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। ভিডিও কনফারেন্সের পরে উপজেলা পরিষদ চত্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০শত ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন কর্মসূচী উদ্বোধন করেন।

উজালা নির্বাহি অফিসার আসাদুজ্জামান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে ৫০০ বনাজি গাছ ও আগস্ট মাস ব্যাপি ১০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. আসাদুজ্জামান উপজেলা চেয়ারম্যান রেজাউল কবির জোমাদ্দার, সহকারী ভূমি কমিশনার সেলিম মিয়াসহ
বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Top