খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশের মানুষ তাদের হারানো অধিকার আবারও ফিরে পাবে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশের মানুষ তাদের হারানো অধিকার আবারও ফিরে পাবে


আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশের মানুষ তাদের হারানো অধিকার আবারও ফিরে পাবে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার(১২ আগস্ট)আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের উদ্যোগে মিরপুরে মোহাম্মদীয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানায় খাবার বিতরণের পর এ কথা বলেন তিনি।এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাঁচটি মাদরাসা ও এতিমখানায় খাবার বিতরণ করেন আমিনুল হক।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বালু ভর্তি ট্রাক দিয়ে বাড়িতে বন্দী করে রাখার বীভৎস দৃশ্য তার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো সহ্য করতে পারেননি উল্লেখ করে রিজভী বলেন,আরাফাত রহমান কোকো আমাদের মাঝ থেকে অনেক দুঃসময়ে চলে গেছেন।যখন তার মাকে বালু ভর্তি ট্রাক দিয়ে বাড়িতে বন্দী করে রাখা হয়েছিল,সেই বীভৎস পরিস্থিতি তিনি সহ্য করতে পারেননি। তিনি দেশের বাইরে মালয়েশিয়ায় ছিলেন। সেখানে বসে তিনি এসব দেখে এতটা ব্যথিত হয়েছিলেন যে,পৃথিবীর মাঝে আর বেঁচে থাকতে পারেননি।

রিজভী বলেন,এ দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও এ দেশের চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর আজ ৫১তম জন্মবার্ষিকী। তার জন্মবর্ষ উপলক্ষে আজকে এতিমদের মাঝে খাবার বিতরণ করার এই আয়োজন করা হয়েছে।তিনি বলেন,আরাফাত রহমান একজন ক্রীড়া সংগঠক ও সামাজিক ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন। যখন তার পরিবারের ওপর জুলুম-নির্যাতন এবং তার মাকে যখন বন্দী করে রাখা হয়েছিল তখন সন্তান হিসেবে তিনি সেটা সহ্য করতে পারেননি।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন,গত ১২ বছর যাবত জাতীয়বাদী শক্তিকে দমন-পীড়ন করে রাখা হয়েছে সেটা নজিরবিহীন। একটি দানব সরকার যা করে তার সকল কিছুকে ছাড়িয়ে গেছে এই সরকার। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে ভয় পাচ্ছে। স্বাধীন মতামত প্রকাশ করতে ভয় পাচ্ছে। তাই মানুষের নির্বিঘ্নে চলাচল করা এবং মতামত প্রকাশের স্বাধীনতা অর্জনের জন্য আমাদের আজকে যে লাড়াই সেই লড়াই অব্যাহত থাকবে। আমরা আজকে অঙ্গীকার করছি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশের মানুষ আবার তাদের হারানো অধিকার ফিরে পাবে।

Top