পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল


আলোকিত বার্তা:আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন,পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। এটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের পর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়া হয়েছে।তিনি বলেন,জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসিত করেছেন। সংবিধানের মূল চার নীতিকে ছুড়ে ফেলে দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে রাজনীতিকে কলুষিত করেছেন।সোমবার বেলা ১১টায় ঝালকাঠি জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্যে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে যে অপশক্তি হত্যা করতে কুণ্ঠাবোধ করেনি, তারা জানত বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। এ কারণে ষড়যন্ত্রকারীরা সপরিবারে তাকে হত্যা করে। কিন্তু আল্লাহর অশেষ রহমতের কারণে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা।শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাঙালি জাতি আজ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হয়েছে উল্লেখ করে আমু বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ববাসী আমাদের কাছে জানতে চায়, শেখ হাসিনার কাছে কি জাদুরকাঠি রয়েছে। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বারগতিতে। গ্রাম থেকে শহর, সব জায়গায় উন্নয়ন হচ্ছে। আমাদের আর পেছনে ফেলতে পারবে না কেউ।জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. কামাল শরীফ, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছবির হোসেন ও নলছিটি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মনিরুজ্জামান বিপ্লব।পরে ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Top