মোশতাক আহমেদ ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মোশতাক আহমেদ ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি


আলোকিত বার্তা:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার জন্য খন্দকার মোশতাক আহমেদ ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (৯ আগস্ট) সচিবালয়ে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র, ডিজিটাল ডিসপ্লে এবং সংবাদপত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় খন্দকার মোশতাক অর্থমন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমান ছিলেন তখন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, তিনিও পরে রাষ্ট্রপতি হন, গঠন করেন বিএনপি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে আমাদের বাঙালি জাতির এবার একটাই শপথ থাকবে—বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারী খুনিরা, আত্মস্বীকৃত খুনিরা বিদেশের মাটিতে পলাতক, তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফিরিয়ে এনে হাইকোর্ট কর্তৃক যে দণ্ডাদেশ ঘোষিত হয়েছে সে রায় কার্যকর করতে হবে। এ হচ্ছে আমাদের শপথ।তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার যারা মূল পরিকল্পনাকারী, নীলনকশা প্রণয়নকারী, সেই খুনি মোশতাক ও জিয়াউর রহমান— এদের মুখোশ বাঙালি জাতির সামনে উন্মোচিত করতে হবে এবং তাদের মরণোত্তর বিচার দাবি করছি আমি ডাক্তার মুরাদ হাসান, এ দেশের একজন নাগরিক হিসেবে, বঙ্গবন্ধুর এই দেশের একজন সন্তান হিসেবে।

Top