দেশবিরোধী,জঙ্গিবাদ,উস্কানিমূলক তথ্যের জন্যে সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ উৎপাদনে স্বস্তির বার্তা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে বিএনপির অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার লেজেগোবরে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে সাড়ে চার লাখ কোটি টাকা সড়কে রক্তের স্রোত থামবে কবে ? ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালক আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? প্রতিদিন ঝরছে ২২ প্রাণ বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

দেশবিরোধী,জঙ্গিবাদ,উস্কানিমূলক তথ্যের জন্যে সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে


এবি সিদ্দীক ভুইয়া:ফেসবুক,ইউটিউব,টুইটারসহ সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী,জঙ্গিবাদ,উস্কানিমূলক তথ্যের জন্যে সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।বৃহস্পতিবার(৬ আগস্ট)সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে’শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন,কোনো পত্রিকা বা টেলিভিশনে যদি দেশবিরোধী,জঙ্গিবাদ,উস্কানিমূলক তথ্য প্রচার করা হয় তাহলে এর দায় থাকে ওই টেলিভিশন কর্তৃপক্ষের ওপর।ঠিক তেমনি ফেসবুক,ইউটিউব,টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যদি উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হয়,তাহলে এর দায়ভার অবশ্যই ওইসব সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষের ওপর বর্তায়। কারণ এ প্লাটফর্ম ব্যবহার করেই এসব অপপ্রচার প্রচারিত হয়।

তিনি বলেন,এ ধরনের কার্যক্রমের জন্য ইউরোপ-আমেরিকা,সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।আমাদেরও ডিজিটাল নিরাপত্তা আইনের ৩৮ ধারায় এটার সুযোগ রয়েছে।এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এ বিষয়ে নতুন আইন তৈরি করার জন্য একটি কমিটি গঠন করেছে।আমরাও প্রয়োজনে ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেবো।

Top