করোনায় মৃত্যুবরণকারী ও আটক নেতাদের পরিবারের জন্য ‘ঈদ উপহার’ দিচ্ছে বিএনপি - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

করোনায় মৃত্যুবরণকারী ও আটক নেতাদের পরিবারের জন্য ‘ঈদ উপহার’ দিচ্ছে বিএনপি


আলোকিত বার্তা:করোনায় মৃত্যুবরণকারী ও আটক নেতাদের পরিবারের জন্য ‘ঈদ উপহার’ দিচ্ছে বিএনপি।নেতাদের বাসায় গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ ঈদ উপহার পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার সকালে মিরপুরে ঢাকা মহানগর উত্তরের প্রয়াত সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান ও বংশালে কারাবন্দি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের বাসায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে এই ঈদ উপহার পৌঁছে দেন রিজভী।বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সস্পাদক আবদুল আউয়াল খানের আজিমপুরের বাসায়ও যান রিজভী। তবে প্রয়াত আউয়ালের পরিবার কুমিল্লায় গ্রামের বাড়িতে থাকায় তাদের সঙ্গে টেলিফোনে কথা বলে খোঁজ-খবর নেন তিনি। ‘নানা ফলের ঝুড়ি’ ঈদ উপহার হিসেবে দেয়া হয়েছে।এই সময়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক ও ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের সঙ্গে ছিলেন।

ঈদ উপহার বিষয়ে রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার আমি পৌঁছে দিয়েছি।দলের শীর্ষ নেতৃত্ব তাদের খোঁজ-খবর নিচ্ছেন।শনিবার ঈদের দিন সদ্য প্রয়াত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছি আমরা।তিনি বলেন,ইসহাক সরকার আমাদের একজন তরুণ বলিষ্ঠ নেতা তার বিরুদ্ধে ৩১৩টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন কারাগারে।শুধুমাত্র মানসিকভাবে পর্যদুস্ত করার জন্য এবং গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন সেই আন্দোলনে যাতে তারুণ্যের শক্তির উপস্থিতি না ঘটে যেজন্য ইসহাক সরকারকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।
করোনায় সরকারের ব্যর্থতা এবং‘ভুতড়ে’বিলে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের দুর্ভোগের কঠোর সমালোচনা করেন রিজভী।

Top