চিকিৎসার সুযোগ না পাওয়ায় বিএনপি চেয়ারপোরসন বেগম খালেদা জিয়া বেশ অসুস্থ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসার সুযোগ না পাওয়ায় বিএনপি চেয়ারপোরসন বেগম খালেদা জিয়া বেশ অসুস্থ


আলোকিত বার্তা:চিকিৎসার সুযোগ না পাওয়ায় বিএনপি চেয়ারপোরসন বেগম খালেদা জিয়া বেশ অসুস্থ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা পরিস্থিতির কারণে দেশে বা বিদেশে কোথাও তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব।মানবিক কারণে সাজা স্থগিতের পর গত ২৫ মার্চ মুক্ত হয়ে নিজ বাসাতেই আছেন দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়া। গুলশানের বাসভবন ফিরোজার ভেতরেই ইতোমধ্যে কেটেছে অসুস্থ বেগম জিয়ার চারমাস। সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিতাদেশের মেয়াদ আর দুমাস বাকি আছে। যদিও এসময়ে করোনার কারণে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারেননি তিনি।এ দাবি তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, আধুনিক চিকিৎসার সুযোগ না থাকায় বেগম জিয়া বেশ অসুস্থ।তিনি বলেন, ‘আমাদের নেত্রী আসলে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। চিকিৎসকরা আসতে পারছেন না। এবং বিদেশ গিয়ে চিকিৎসা নেবেন তারও কোনো সুযোগ নেই।

এছাড়াও বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতে সরকারকে পরামর্শ দেন মির্জা ফখরুল।তিনি বলেন, ‘আমরা সরকারকে আহ্বান জানিয়েছে উদীসীনতা, অবজ্ঞা বাদ দিয়ে বন্যার্তদের শুধু ত্রাণ নয় পুনবার্সনের ব্যবস্থা করার কথা বলেছি।এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব।

Top