সর্ষের মধ্যে ভূত অবশ্যই তাড়াতে হবে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সর্ষের মধ্যে ভূত অবশ্যই তাড়াতে হবে


আলোকিত বার্তা:সড়কে শৃংখলা ফিরে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন,দেশে অবকাঠামোগত উন্নয়ন অনেক হয়েছে, তবুও এখনও সড়কে শৃংখলা ফিরে আসেনি,এ নিয়ে বিআরটিএকে নিয়েও অনেক অভিযোগ রয়েছে,সর্ষের মধ্যে ভূত অবশ্যই তাড়াতে হবে।বুধবার চট্টগ্রামে সড়ক ও জনপথ অধিদফতরে চট্টগ্রাম সড়ক জোন,বিআরটিসি, বিআরটিএ, টানেল প্রকল্পের অগ্রগতি ও ঈদ প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের এ আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন।সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মালিক ও শ্রমিকদের আহ্বান জানান মন্ত্রী।

মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের আহ্বান জানান তিনি। বলেন, বিআরটিসি দেশের পতাকাবাহী গণপরিবহন, শেখ হাসিনা সরকার এ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছে। দুর্নীতি থেকে বেরিয়ে না এলে এ প্রতিষ্ঠান টেকানো কঠিন হবে, অনিয়ম বন্ধ করতে হবে এবং সতর্ক বা সংশোধন না হলে কাউকে ছাড় দেয়া হবে না।তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নতীকল্পে ইতোমধ্যে জাইকার অর্থায়নের নীতিগত অনুমোদন পাওয়া গেছে। চট্টগ্রামের মেট্রোরেল স্থাপনের লক্ষে কার্যক্রম শুরু হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি অর্থায়নের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইআরডির মাধ্যমে চেষ্টা অব্যাহত রেখেছে।সড়ক ও সেতু উন্নয়নে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দিলেও সড়কে শৃঙ্খলা না ফেরায় ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করেন।

Top